বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি
ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় (EIIN: 114462)
প্রতিষ্ঠা ও পরিচিতি
ছিট মামুদপুর গ্রাম পাহাড়ীয়া প্রত্যন্ত অঞ্চলের অন্তর্গত। শিক্ষার আলো ছড়ানোর লক্ষে জনাব মো: মর্তুজ আলী সাহেবের উদ্যোগে ও স্থানীয় জনগনের সহযোগিতায় ০১/০১/১৯৮৫ খ্রি. একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যাহার বর্তমান নাম ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়। তৎকালীন সভাপতি মরহুম আলহাজ হোসেন উদ্দিন দেওয়ান, মরহুম আলহাজ জয়েন উদ্দিন সিকদার, মরহুম জনাব মোঃআঃ করিম সিকদার, মরহুম আলহাজ হারান উদ্দিন সিকদার, আলহাজ মো: জাহাঙ্গীর আলম সিকদার, জনাব মো: শামছুল আলম, জনাব মো: সাইজ উদ্দিন ও বর্তমান সভাপতি ডা: শাহজাহান সিরাজ সাহেব। সকলেই বিদ্যালয়ের শিক্ষার ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ব ভূমিকা পালন করছে।
পাহাড়ী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৫ খ্রি. প্রতিষ্ঠিত হয় ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বেশ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সুদক্ষ শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটি, প্রান প্রিয় ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগীতায় শিক্ষার মান উন্নয়ন অব্যহত রয়েছে।
বিদ্যালয়ের অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে। উচ্চ শিক্ষা গ্রহণ করছে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমি বর্তমান বিদ্যালয়ের সভাপতি হিসাবে শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট ও বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কমনা করছি।
ডা: শাহজাহান সিরাজ
এমবিবিএস, এমসিজিসি, ইডিসি (বারডেম)
,সভাপতি সাহেব,অত্র বিদ্যালয়
ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে, একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আপনার সন্তানকে বাস্তবমুখী ও যুযোপযোগী শিক্ষাদানের জন্য ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় বন্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানকে সুষ্ঠ শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের সহযোগীতা পেলেই আমাদের এ বৃহৎ প্রচেষ্টাকে সফলতার শীর্ষে পৌছাতে পারব। ইনশাআল্লাহ।
মো: জাকির হোসেন মল্লিক
প্রধান শিক্ষক
ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়।
অবস্থান
যোগাযোগ
- sitmamudpurhs1985@gmail.com
- +8801711518230
Contact Us
ডাকযোগে চিঠি পাঠান
প্রধান শিক্ষক
ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়
গ্রাম-সিটমামুদপুর,পোস্টঃপেকুয়া
উপজেলা-মির্জাপুর,জেলা-টাঙ্গাইল,
গ্যালারি
আমাদের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের একাংশ








